প্রবাস সংবাদ

সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে দেশে ফিরছেন ১৩৫ প্রবাসী

প্রবাসী বাংলাদেশীরা জেদ্দা থেকে দেশে ফিরছেন, বিমানবন্দরে স্বাগত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে থেকে জেদ্দা হয়ে দেশে ফিরছেন ১৩৫ প্রবাসী, বিমানবন্দরে স্বাগত ও আনুষ্ঠানিকতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে সোমবার সকালে বাংলাদেশে ফিরছেন ১৩৫ সুদান প্রবাসী বাংলাদেশী। এরই মধ্যে সুদান থেকে সৌদি বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ৯৪ বাংলাদেশী। এছাড়াও আরেকটি ফ্লাইটে সৌদি আরবের পথে রয়েছেন আরও ৪১ বাংলাদেশী।

রোববার ৭ মে জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

তিনি জানান, জেদ্দা পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। সোমবার সকালে তাদের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

সুদানে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশী নাগরিক বসবাস করেন। এরমধ্যে যারা দেশে আসতে নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এ ব্যাপারে সব প্রস্তুতি নিয়েছেন বলেও জানানো হয়।

বিষয়:সুদান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…