বাংলাদেশ

বছরে একটি হলেও তাঁতের শাড়ি কিনতে তাঁত শিল্পীদের অনুরোধ

শিল্পীরা তাঁতের শাড়ি দেখছেন ও বিক্রির জন্য প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পীরা তাঁতের শাড়ি দেখছেন এবং বিক্রির জন্য প্রস্তুত করছেন, একটি প্রদর্শনীতে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাড়ি প্রতিষ্ঠান পরিপূর্ণার আয়োজনে প্রদর্শিত হয়ে গেল ‘টাঙ্গাইল তাঁতের শাড়ির এক্সিবিশন ও আলোচনা সভা।’

শুক্রবার (১ মার্চ) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সভায় জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জি আই) ইস্যু নিয়ে কথা বলেন সংগীত শিল্পী শুভ্র দেব, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা।

উপস্থিত ছিলেন পাথরাইলের টাঙ্গাইল শাড়ি সমিতির সদস্য ও তাঁত কারিগররা।

আলোচনায় শুভ্র দেব বলেন ‘হাতে বোনা তাতের শাড়ির কদর ফিরিয়ে আনতে দাম দিয়ে দেশি শাড়ি কেনার মানসিকতা তৈরি করতে হবে।’

মেহের আফরোজ শাওন বলেন, ‘যতক্ষণ আমরা দেশীয় শাড়ি টিকিয়ে রাখার দায়িত্ব না নেবো ততক্ষণ শুধু জি আই পেয়ে আনন্দিত হবার কিছু নেই।’

তাঁত শিল্পীরা সভায় উপস্থিত সবাইকে অনুরোধ করেন, বছরে একটি হলেও তাঁতের শাড়ি কিনুন।

পরিপূর্ণার কর্ণধার তামান্না সেতু বন্ধ হয়ে যাওয়া তাঁত পুনরায় চালু করার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি সাহস করে বিশটি বন্ধ হয়ে যাওয়া তাঁত আবার চালু করছি। এই তাঁত কতক্ষণ চালু থাকবে তার সিদ্ধান্ত নেবে দেশীয় ক্রেতারা।’

দু’দিনব্যাপী এই টাঙ্গাইল শাড়ির প্রদর্শনীর আজ প্রথম দিন ছিল। চলবে আগামীকালও।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের চতুর্থ তলায় বর্তমান কালের তাঁতের শাড়ির পাশাপাশি প্রদর্শিত হচ্ছে একশো বছরের পুরনো তাঁতের শাড়িও। পুরো অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করছে বাম্বেল বি ডে-কেয়ার ও প্রি-স্কুল।

বিষয়:টাঙ্গাইল শাড়ি বিশ্ব সাহিত্য কেন্দ্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…