মেঘনা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৬

মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ডুবুরি ও পুলিশ, নিখোঁজ ব্যক্তিরা খোঁজে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জ গজারিয়া ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ৬ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাল্কহেডের ধাক্কায় চরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায় বলে ট্রলারের যাত্রীরা জানান।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনির উদ্দিন জানান, ৯৯৯ -এ ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানতে পেরেছি, ট্রলারে ১১ জন যাত্রী ছিল। এরমধ্যে ৫ জন জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।
ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের টিম ঘটনাস্থলে এসেছে। তবে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



