চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারী নির্দেশ অমান্য করে হচ্ছে পরীক্ষা, অংশ না নিলে জরিমানা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:০৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২২
জনপদ, টাঙ্গাইল, শিক্ষা
A A

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য সপ্তাহে শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা নিচ্ছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী আদর্শ কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা বলছে পরীক্ষা না দিলে সাবজেক্ট প্রতি জরিমানা দিতে হবে ৫শত টাকা। তাই বাধ্য হয়ে পরীক্ষা দিতে এসেছেন তারা। আর অধ্যক্ষ বলছে সামনে এসএসসি পরীক্ষা তাই বন্ধের দিন পরীক্ষা নেওয়া হচ্ছে। ব্যবস্থা নেয়ার কথা বলছে শিক্ষা অফিস।

বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য দেশে সপ্তাহে দুইদিন শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য গত ২২ শে আগস্ট নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। সেই নির্দেশনা অমান্য করে গতকাল শনিবার টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা ভাসানী আদর্শ কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার কলেজের শিক্ষকরা জানিয়ে দিয়েছেন শনিবার বন্ধের দিনেও পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা না দিলে ৫শত টাকা জরিমানা দিতে হবে। তাই বাধ্য হয়ে তারা পরীক্ষা দিতে এসেছে বলে জানান।

সরকারী নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেয়া ও জরিমানার নিয়ম করায় কর্তপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী শিক্ষার্থীদের।

মাওলানা ভাসানী আদর্শ কলেজের পিন্সিপাল দেলোয়ার হোসেন জানান, সরকারী নির্দেশনার আগে আমাদের কলেজে পরীক্ষার জন্য ছাত্রদের রুটিং দেয়া হয়েছে। পরীক্ষা শেষ হবে ১৪ তারিখে। এদিকে ১৫ তারিখ থেকে এই কলেজে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই কলেজের পরীক্ষা পেছানো সম্ভব হয়নি।

Reneta

বন্ধের দিনে পরীক্ষা নেয়া হচ্ছে বিষয়টি কর্তপক্ষকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দেলোয়ার হোসেন জানান, কর্তপক্ষকে বিষয়টি জানানো হয়নি।

এবিষয়ে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার অফিসার লায়লা খানম জানান, ওই কলেজের সভাপতি জেলা প্রশাসক। তাই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেন। তাছাড়াও বিষয়টি তিনি দেখবেন বলেও জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরীক্ষাবিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT