রাজনীতি

ইভিএম নয়, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে: বিএনপি

ফখরুল ইসলাম আলমগীর speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে লাল ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী জাতীয় নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বিএনপি। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ভোট হতে হবে সম্পূর্ণ ব্যালটে।

দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্বঅচন কমিশন শুধু সরকারের ইচ্ছা পালন করবে।  এ কারণেই আমরা চাই একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

তিনি বলেন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনে জনগণের দাবি প্রতিফলিত হবে না, জনগণের যে রায় সেই রায় প্রতিফলিত হবে না। সুতরাং অবিলম্বে এই সরকারকে ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে তাদের একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিষয়:ইভিএম নির্বাচন নির্বাচন কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…