বাংলাদেশ

ইভিএম অনেক ভালো মেশিন, কারচুপির কোন সুযোগ নেই: নির্বাচন কমিশনার

নির্বাচনী সভায় অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী সভায় অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত, ফুলের সাজসজ্জা ও ব্যানার সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিভিন্ন রাজনৈতিক দলের ইভিএমের প্রতি অনাস্থা থাকলেও সাধারণ মানুষের ইভিএমের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। ইভিএমকে অনেক ভাল মেশিন বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে আহবান জানাচ্ছি ইভিএমের প্রতি আপনারা আস্থাশীল হন, ইভিএম অনেক ভালো মেশিন। ইভিএমে ভোট কারচুপির কোন সুযোগ নেই।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিব খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খাঁন, পুলিশ সুপার আব্দুর রকিব বিপিএম-পিপিএম বার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিএনপির দুই জন সাংসদ পদত্যাগ করায়, জেলার এই দুটি আসন শুন্য হয় এবং আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়:ইভিএম নির্বাচন কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…