পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির সঙ্গে মৈত্রী গড়ে তুলতে শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক এবং গবেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাজধানীর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনে তারা বলেছেন, বিপন্ন উদ্ভিদ রক্ষায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।






