চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সবারই নিজ কৃতকর্মের দায় নিতে হবে: আনু মুহাম্মদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অর্থনীতিবিদ সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সবারই নিজ নিজ কৃতকর্মের দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফাইয়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, একটা কথা বাজারে বেশ চালু করা হয়েছে- ‘আমরা তো আগে আওয়ামী লীগ দেখছি, বিএনপিও দেখছি। এই বার জামাতকে দেখি।’ এই কথায় তথ্যগত ভুল আছে।

পোস্টে তিনি লিখেন, আমরা ‘জামাতকে দেখি নাই’ কথাটা ঠিক না, একটু খেয়াল করলেই মনে পড়বে, আসলে ভালোভাবেই দেখেছি তাদের। ১৯৭১ সাল তার সবচাইতে বড় দৃষ্টান্ত। পাকিস্তান সামরিক বাহিনী এই দেশে যখন ভয়ংকর নৃশংস গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট চালাচ্ছে তখন তার প্রধান সহযোগী হিসেবে জামায়াত ও তার সব সংগঠনই ক্ষমতা উপভোগ করেছে। অসম্ভব মাত্রায় মানুষের উপর ভয়ংকর জুলুমে তারা দানবীয় ভূমিকা নিয়েছে। সেজন্য লক্ষ লক্ষ মানুষ হত্যা, ধর্ষণ, নির্যাতনের দায় তাদেরও নিতে হবে।

তিনি আরও লিখেন, ৮০ দশকে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় জামায়াতের রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক কাঠামো শক্ত হয়। সেসময় হল দখল, সন্ত্রাসের বহু ঘটনাতেও তাদের ভূমিকা আছে। রতন, কবিরসহ নিহত, রগকাটাসহ হতাহতের বহু ঘটনা তার দৃষ্টান্ত। এর পর ১৯৯১ সালে বিএনপির আসন ঘাটতির কারণে তাদের সমর্থন দিয়ে ক্ষমতার সহযোগী হয় তারা। যুদ্ধাপরাধের কারণে নাগরিকত্ব হারানো গোলাম আজম জামায়াতের আমির হিসাবে তখনই আত্মপ্রকাশ করেন।

তিনি লিখেন, ১৯৯৫-৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। ২০০১ সালে আবার বিএনপির সাথে জামায়াত ক্ষমতায় যায়, দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তখন ছিল তাদের হাতে। তাদের ক্ষমতায় থাকা অবস্থায় র‌্যাব গঠন হয়। আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয়, বাংলা ভাইসহ সন্ত্রাসের বিস্তার ঘটে, বিচার বহির্ভূত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ব্যাপকভাবে শুরু হয় এই সময়…।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক আনু মুহাম্মদআওয়ামী লীগজামায়াতবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT