সরকার দাম বেঁধে দিলেও মজুদদারদের কারণে আলু ও পেঁয়াজের দাম কমছে না বলে অভিযোগ করেছেন আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা। তারা মনে করেন, হিমাগারে নিয়মিত অভিযান চালালে দাম কমবে। মুনাফালোভীদের ‘ভুতুড়ে পার্টি’ উল্লেখ করে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হুঁশিয়ার করে বলেছেন, অবৈধ মজুদদারির সর্বোচ্চ শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড।







