চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

৫০ দিন পরও মহাকাশে আটকে আছেন সুনীতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৪
আন্তর্জাতিক
A A
অন্তরীক্ষে মহাকাশে আটকে থাকা মহাকাশচারী সুনীতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরিয়ে গেছে ৫০ দিন, এখনও আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। কীভাবে পৃথিবীতে ফিরবেন তারা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার (২৭ জুলাই) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা জানায়, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা স্টেশনে আটকে থাকা মহাকাশচারী সুনীতা এবং বুচ উইলমোর নিরাপদে রয়েছেন।

এক ভারতীয় মহাকাশ বিশেষজ্ঞ সুনীতাদের অবস্থার কথা বর্ণনা করেন একটি শব্দের মাধ্যমে। তিনি জানিয়েছে, ‘ত্রিশঙ্কু’-র মতো ঝুলে রয়েছে সুনীতারা। এর মধ্যে নাসা জানায়, ঠিক কী কারণে বিগড়ে গিয়েছে বোয়িং স্টারলাইনার, তার কিছুটা হদিস তারা পেয়েছে।

Banglabid

নাসা দাবি করেছে, হিলিয়াম গ্যাস লিক হচ্ছে। যদিও স্পষ্ট করে জানায়নি যে সুনীতা এবং তার সহ-মহাকাশচারী বুচ আদৌ ফিরতে পারবেন কি না বা ওই বোয়িং স্টাইলাইনার মহাকাশযানেই তাদের ফেরা সম্ভব হবে কি-না।

বোয়িং সংস্থার তরফে জানানো হয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই স্টারলাইনার মহাকাশ যানটি সর্বাধিক ৯০ দিন পর্যন্ত থাকতে পারে। তারপর তার ব্যাটারি নিঃশেষিত হতে পারে। এর আর্থ আমেরিকার মহাকাশ গবেষকদের হাতে আর ৪০ দিন রয়েছে। তার মধ্যেই তাদের সিদ্ধান্ত নিতে হবে, সুনীতা এবং বুচ ওই স্টারলাইনার মহাকাশযানেই পৃথিবীতে ফিরবেন না কি স্পেসএক্সের ক্রিউ ড্রাগন বা রাশিয়ার সয়ুজ মহাকাশযানে ফিরবেন!

নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানান, সুনীতা এবং বুচ ‘ভাল মেজাজ’-এ রয়েছেন। এর আগেও তারা দীর্ঘ সময়ের অভিযানে সামিল হয়েছেন।

Reneta

তিনি বলেন, ‘আকস্মিক’ কিছু ঘটলে কী করতে হবে, সেই নিয়ে পরিকল্পনা রয়েছে নাসার। তবে তার আগে ওই স্টারলাইনার বোয়িংয়েই যাতে সুনীতাদের ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাই চলছে।

স্টারলাইনারের প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপ্পি বলেন, আমরা বিশ্বাস করি, মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য আমাদের যথেষ্ট ভাল মহাকাশ যান (বোয়িং স্টারলাইনার) রয়েছে।

নাসার বিবৃতিতে জানানো হয়, রিয়াকশন কন্ট্রোল সিস্টেম (আরসিএস)-এর পরীক্ষা শেষ হয়েছে। সেই নথি স্টারলাইনার নির্মাণকারী দলটি পরিস্থিতি খতিয়ে দেখছে। বুচ এবং সুনীতা কীভাবে ফিরবেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই দুই নভশ্চর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। অভিযান নিয়ে উত্তেজনাও ছিল তুঙ্গে। কারণ, প্রথমত দীর্ঘ অপেক্ষা এবং প্রস্তুতির পর এটিই বোয়িং-এর প্রথম মহাকাশচারী নিয়ে যাত্রা।

দ্বিতীয়ত, এই ‘ক্রু ফ্লাইট টেস্ট’ অভিযানের উদ্দেশ্য বেসরকারি উদ্যোগে সাধারণের জন্য বাণিজ্যিকভাবে মহাকাশ সফরের রাস্তা সুগম করা। শুরুতে কথা ছিল, ২১ দিন পরেই ফিরছেন সুনীতারা। কিন্তু হঠাৎই বেঁকে বসল বোয়িং। স্টারলাইনার ওড়ার আগেও রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিল। যাত্রাপথে আরও নানা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। রকেটের পাঁচটি ‘ম্যানুভারিং থ্রাস্টার’ খারাপ হয়ে যায়, সমস্যা দেখা দেয় একটি ধীর গতির ‘প্রপেল্যান্ট ভালভ্’-এও। সব মিলিয়ে অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনমহাকাশমহাকাশচারী সুনীতামহাকাশে আটকে আছেনসুনীতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT