আদালত

১ ঘণ্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ: হাইকোর্ট

নিখোঁজ বিএনপির দুই নেতার বিষয়ে রুলসহ আদেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি ভবন, ঢাকা, বাংলাদেশ, শান্তিপূর্ণ পরিবেশ, পরিষ্কার রাস্তা, সবুজ গাছপালা, আকাশে মেঘ, আধুনিক স্থাপত্য, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

একটা ঘন্টাও মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন সন্তান হারানোর ব্যাথাটা শুধু সেই পরিবারই জানে।

বগুড়ার বিএনপির নিখোঁজ দুই নেতার সন্ধান চেয়ে করা রিটের শুনানিতে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।

এরপর আদালত বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নিখোঁজের বিষয়ে পুলিশ মহাপরিদর্শকে নির্দেশ দেন। আগামী ৪ জানুয়ারীর মধ্যে এবিষয়ে প্রতিবেদন দিয়ে হাইকোর্টকে জানাতে বলা হয়। সেই সাথে বিএনপির দুই নেতার নিখোঁজের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

দুই জননেতার ছবি, একজনের চেহারা পরিষ্কার, অন্যজনের কিছুটা অস্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে দাবি তাদের পরিবার। পরবর্তীতে পরিবারের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে মঙ্গলবার দুই নেতার সন্ধান চেয়ে তাদের পরিবারের সদস্য হাইকোর্টে পৃথক দুটি রিট করেন।

বিষয়:পুলিশ বিএনপি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…