আদালত

চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও রাসেলের জামিন

নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাসেল জামিনের জন্য আদালত যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাসেল জামিনের জন্য আদালত যাচ্ছেন, ঘটনাস্থলের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

৫ টি চেক জালিয়াতির ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় টাঙ্গাইলে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার ৬ ফেব্রুয়ারি দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী ফেন্সি খান জানান, ‘২০২২ সালে টাঙ্গাইল উপজেলার রাসেদ্দুজ্জামান বাদি হয়ে ৫ টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। আজ সোমবার সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয় রাসেলকে। পরে তিনি ২ টি এবং তার সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩ টি মামলার জামিন আবেদন করেন। আদালত ৫টি মামলায় আসামী রাসেলকে জামিন দেন।’

বিষয়:ইভ্যালি প্রতারণা মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…