চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়, সেমিতে জুভেন্টাসের সামনে সেভিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে সেভিয়ার মাঠে পরাস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাবটির কাছে ৩-০ ব্যবধানে হেরেছে ইংলিশ জায়ান্টরা। টেন হাগের শিষ্যদের বিদায় করে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। সেমির প্রথম লেগে জুভেন্টাসের মুখোমুখি হবে লা লিগার ক্লাবটি। রাতের আরেক ম্যাচে স্পোর্টিং সিপিকে কাঁদিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস।

ইউরোপা লিগের সেমির অন্য লড়াইয়ে প্রতিপক্ষ রোমা ও বেয়ার লেভারকুসেন। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফিওনোর্ডের বিপক্ষে ১-০ গোলে হারার পর ফিরতি লেগে ৪-১ ব্যবধানে জয় পায় রোমা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে সেমি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। প্রথম লেগে ইউনিয়ন সেইন্ট গিলোসির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে ৪-১ ব্যবধানে জয় পায় লেভারকুসেন। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে সেমি নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

১২মে সেমিফাইনালে প্রথম লেগে লড়বে দলগুলো। ১৯মে ফিরতি লেগে নিশ্চিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী।

Banglabid

সেভিয়ার মাঠে পাত্তাই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। আট মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন এন নাসেরি। ৪২ মিনিটে সফরকারী দলের জালে বল পাঠালেও অফসাইডের কবলে পড়ে গোলবঞ্চিত হন ওকাম্পোস। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে বিরতির পর ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান লুইস বাদে। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন নাসেরি। ম্যানচেস্টার ইউনাইটেড গোল দিতে না পারায় ৩-০তে জয় পায় স্প্যানিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে প্রিমিয়ার লিগ জায়ান্টদের বিদায় করে সেভিয়া।

Reneta

সেভিয়ার সেমিফাইনাল প্রতিপক্ষ জুভেন্টাস অবশ্য পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে। ঘরের মাঠে বল দখলে দাপট ছিল সিপির। তবে আট মিনিটেই হজম করতে হয় গোল। সান্দ্রোর পাস থেকে গোল আদায় করে জুভেন্টাসকে এগিয়ে নেন রাবিওত। লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন এডওয়ার্ডস। এরপর কোনো দলই গোল না পাওয়ায় ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকায় ২-১ ব্যবধানে এগিয়ে সেমি নিশ্চিত করে জুভেন্টাস।

রাতের আরেক ম্যাচে প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থাকা ফিওনোর্ডকে ৪-১ ব্যবধানে হারায় রোমা। স্তাদিও অলিম্পিকোতে বল দখলে এগিয়ে ছিল সফরকারী ফিওনোর্ড। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ৬০ মিনিটে আসে প্রথম গোল। স্পিনাজ্জোলার গোলে এগিয়ে যায় রোমা। ৮০ মিনিটে অবশ্য গোল শোধ করে ফিওনোর্ড। ৮৯ মিনিটে রোমার দ্বিতীয় গোলটি করেন দিবালা। দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় সময় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১০১ মিনিটে স্তেফান আল শারাউই লিড এনে দেন রোমাকে। ১০৯ মিনিটে ব্যবধান বাড়ান লরেঞ্জো পেল্লেগ্রিনি। এরপর আর কোনো দলই গোল দিতে না পারায় ম্যাচ শেষ হয় ৪-১ গোলে রোমা বড় জয়ে। এতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে সেমি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।

রোমার সেমি প্রতিপক্ষ লেভারকুসেনও ফিরতি লেগে ইউনিয়ন সেইন্ট গিলোসিকে হারায় ৪-১ ব্যবধানে। প্রথম লেগে ১-১ গোলে সমতা ছিল দল দুটির। গিলোসির মাঠে বল দখলে দুদলই ছিল সমানে-সমান। ম্যাচের শুরুতেই লিড পায় লেভারকুসেন। দ্বিতীয় মিনিটে গোল আদায় করেন দিয়াবি। ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান মিচেল বাক্কের। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হলে ৬০ মিনিটে তৃতীয় গোলটি পায় সফরকারী দল। বাক্কেরের পাস থেকে গোল করেন জেরেমি ফ্রিম্পং।

৬৪ মিনিটে ব্যবধান কমান গিলোসি ফরোয়ার্ড ক্যাসপার তেরহো। ৭৯ মিনিটে লেভারকুসেনের চতুর্থ গোলটি করেন অ্যাডাম হ্লোজেক। ম্যাচ শেষ হয় ৪-১ গোলে লেভারকুসেনের জয়ে। এতে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে সেমি নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগজুভেন্টাসদিবালাম্যানচেস্টার ইউনাইটেডরোমালেভারকুসেনসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT