চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দা উঠছে ২৪ দলের ইউরোর, যা কিছু জানার আছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ন ১৪, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আর কয়েকঘণ্টা পর মিউনিখে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে। ঠিক একমাস পর অলিম্পিয়াস্টাডিয়ন বার্লিনে শিরোপা নির্ধারণের লড়াইয়ের মাধ্যমে নামবে পর্দা। টুর্নামেন্টটি সম্পর্কে যা জানার আছে, এক নজরে জেনে নিন।

৯ ও ১০ জুলাই মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল। ১৪ জুলাই হবে ফাইনাল। ২৪ দলের অংশগ্রহণে হবে সেরার মুকুট অর্জনের লড়াই। মোট ১০টি ভেন্যুতে হবে ম্যাচ। গ্রীষ্মকালীন আসরটিতে অংশ নিতে পারা দলগুলোকে ২৬ সদস্যের স্কোয়াড গঠনের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।

খেলোয়াড় এবং দর্শকদের জন্য স্বচ্ছতা আনতে ম্যাচ চলাকালীন ইউরোতে নেয়া হচ্ছে নতুন উদ্যোগ। এই চ্যাম্পিয়নশিপ থেকে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্তের বিস্তারিত কারণ সম্পর্কে স্টেডিয়ামে থাকা দর্শকরা জানতে পারবেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে সিদ্ধান্ত নেয়ার ব্যাখ্যা।

উয়েফার প্রতিশ্রুতি অনুযায়ী, রেফারিরা ভিএআর নিয়ে আলোচনা করাসহ ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবেন। যাতে ভিএআর সিদ্ধান্তগুলো সম্পর্কে দর্শকরা আরও ভালোভাবে বুঝতে পারেন।

গুরুতর ফাউল থেকে শুরু করে রেফারির নেয়া কোনো সিদ্ধান্তের বিরোধিতার ক্ষেত্রে পুরো দলের সবাই আলোচনায় অংশ নিতে পারবেন না। কেবলমাত্র অধিনায়কই রেফারির সঙ্গে এমন আলোচনা করার সুযোগ পাবেন। যেকোনো সতীর্থ তার অধিনায়কের ভূমিকা উপেক্ষা করলে এবং রেফারিকে অসম্মান বা ভিন্নমতের অঙ্গভঙ্গি দেখালে একটি হলুদ কার্ড পাবেন।

শুরুর পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুটি দেশ শেষ ষোলোতে যাবে। সঙ্গে ৬টি গ্রুপের তৃতীয় স্থান থাকা দেশগুলোর মধ্যে সেরা ৪টি দল পয়েন্ট ও গোলপার্থক্যের বিচারে নকআউট পর্বে পৌঁছাবে।

Reneta

খেলছে কোন দেশ ও কে কোন গ্রুপে-
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪জার্মানিপ্রিভিউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সিসিসিএফের আলোচনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT