দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইইউ সংস্থার ১০ সদস্যের প্রতিনিধিদল যোগ দিয়েছে।
বুধবার ২৯ নভেম্বর বিকেল ৩ টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে যোগ দেয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন।
এর আগে গত ১৮ এপ্রিল সিইসির সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার সদস্যের একটি পর্যবেক্ষক টিম পাঠাবে, এতে দুইজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।







