চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে প্রাধান্য দিতে হবে: স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশের নেতৃস্থানীয় বক্তারা সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড পরবর্তী পরিস্থিতিতে সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বৈশ্বিক ও সামাজিকভাবে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, সমগ্র বিশ্বের অর্থনীতি ও জনজীবনে কভিড-১৯ মহামারি নজিরবিহীন দুর্দশা বয়ে এনেছে। এমতাবস্থায় উন্নত, প্রাণবন্ত, শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ অর্থনৈতিক সম্প্রসারণের সাথে সংযুক্ত বিধায় অর্থনৈতিক পুনরুদ্ধারে অর্থনৈতিক সম্প্রসারণ জরুরি।

আজ বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দে স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের ‘এড্রেসিং দ্যা রিস্কস অফ দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি’ শীর্ষক সেশনে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

সিনেট অফ উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভার সভাপতিত্বে সেশনে সূচনা বক্তৃতা করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র প্রেসিডেন্ট মি. দুয়ার্তে পাসিকো। সেশনে বিভিন্ন দেশের স্পিকারগণ তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের সাংসদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

ওই সেশনে স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠী ও আর্থ-সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত জনজীবনের অভিজ্ঞতাগুলো এবং সামাজিক বৈষম্যকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা সহায়তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নগদ স্থানান্তর প্রক্রিয়া প্রসারিত করা উচিত, যাতে করে অতিদরিদ্ররা সামাজিক নিরাপত্তার বাইরে ছিটকে না পরে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে অতিদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ২০ মিলিয়ন পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে, যাতে করে তারা স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে।

তিনি আরো বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন, সমান মজুরি, জামানতমুক্ত ঋণ ব্যবস্থা ও অনুদান, নারীদের জন্য শ্রম বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, নারী ও মেয়েদের মানসিক স্বাস্থ্য, নারী সহিংসতা প্রতিরোধ বর্তমানে গুরুত্বপূর্ণ। সকল ক্ষেত্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অসমতা ও বৈষম্য দূরীকরণে সংসদ কর্তৃক উপযুক্ত আইনী কাঠামো প্রণয়ন করতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কিছু সুনির্দিষ্ট খাতে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পকারখানাগুলো পুনরুদ্যমে চালু ও ব্যবসা-বাণিজ্যের পুনরায় উন্নয়ন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস ইত্যাদি বৈশ্বিকভাবে জরুরি কেননা বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলে। কিছু দেশে তেলের উচ্চ মূল্য অন্যান্য অনেক দেশের শক্তি উৎপাদন খাত তথা সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। রপ্তানি উন্নয়নের পাশাপাশি কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের স্বার্থে প্রণোদনা জরুরি।

অনুষ্ঠানের আগে ড. শিরীন শারমিন চৌধুরী তাসখন্দ বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে সিনেট অফ উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভার নেতৃত্বে উজবেকিস্তানের সংসদ সদস্যগণ বিমানবন্দরে উপস্থিত হন। স্পিকারের সফরসঙ্গী আছেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, পারভীন হক সিকদার ও আদিবা আনজুম মিতা, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব সুমিয়া খানম ও সার্জেন্ট এট আর্মস মিয়া মোহাম্মদ নাঈম রহমান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাসহ মুসলিম বিশ্বের শরণার্থী সংকট সমাধানে ওআইসির প্রচেষ্টা বাড়ানোর আহবান

পরবর্তী

ব্রিটেনের রানিকে দেখতে ছুটে আসছেন রাজপরিবারের সদস্যরা

পরবর্তী
বৃটেনের রানির ছবি, হাস্যোজ্জ্বল ও সুন্দর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানিকে দেখতে ছুটে আসছেন রাজপরিবারের সদস্যরা

অর্থনীতিবিদ ড. আকবর আলি খান, বাংলাদেশি বিশ্লেষক ও অর্থনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জীবনাবসান

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT