অন্যান্য খেলা

অশ্বারোহীতে সোনার ঝলক জার্মানির মাইকেলের

অশ্বারোহী জার্মানির মাইকেলের সোনার পদক জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অশ্বারোহী প্রতিযোগী জার্মানির মাইকেল সোনার পদক জিতেছেন, তিনি হেলমেট ও রেসিং পোশাক পরেছেন, ঘোড়ার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহীর ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন জার্মানির মাইকেল জাং। অলিম্পিকে প্রথম প্রতিযোগী হিসেবে এ ইভেন্টে তিনবার স্বর্ণ জিতলেন জার্মান তারকা। ৪১ বর্ষী ২১.৮০ স্কোর করে পদকে হেসেছেন।

মাইকেলের ঘোড়া চিপমাঙ্ক এফআরএইচ প্রথম পর্যায়ের দৌড়ে মোটেও সুবিধা করতে পারেনি। ওই দৌড়ে পেনাল্টিতে চার পয়েন্ট খোয়াতে হয় জাংকে। পরের দৌড়ে সুবিধা করে প্রথম পর্যায়ের ক্ষতি পুষিয়ে নেন তিনি।

ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জিতেছেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার বার্টন। স্কোর করেছেন ২২.৪০। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন এ ইভেন্টে দলগত প্রতিযোগিতায় স্বর্ণ আনা গ্রেট ব্রিটেনের লরা কলেট। তার স্কোর ২৩.১০।

বিষয়:জার্মানি প্যারিস প্যারিস অলিম্পিক-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…