চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে লিভারপুল-ম্যানসিটির জয়, লা লিগায় বার্সা-অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানটা মজবুতই রাখল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৪-১ গোলে গুড়িয়ে দিয়েছে অলরেডরা। আরেক খেলায় বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠেছে ম্যানচেষ্টার সিটি।

২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল রয়েছে সবার উপরে। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির পয়েন্ট ৪৬। আর্সেনালের পয়েন্ট ২২ ম্যাচে ৪৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে নেমেছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলের জয়ে ২২ খেলায় ৪৩ পয়েন্ট পেয়ে চারে টটেনহ্যাম হটস্পার। ম্যাচ ও পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পাঁচ নম্বরে অ্যাস্টন ভিলা।

পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বার্সেলোনা পেয়েছে জয়ের দেখা। লা লিগায় ওসাসুনার সঙ্গে কাতালান ক্লাবটি একমাত্র গোলে জিতে মাঠ ছাড়ে। শেষ মুহূর্তের লক্ষ্যভেদে রায়ো ভ্যালেকানোর সঙ্গে ২-১ গোলের জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ।

বার্সার পয়েন্ট টেবিলে আসেনি পরিবর্তন। ২২ ম্যাচে দলটির পয়েন্ট ৪৭। অ্যাটলেটিকোর ম্যাচ ও পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে আছে। জিরোনা ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার। এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।

অ্যানফিল্ডে বুধবার রাতে ম্যাচে ঝলক দেখান ২০ বর্ষী ফুটবলার কনর ব্র্যাডলি। এক গোল করার পাশাপাশি তার নামের পাশে ছিল দুই অ্যাসিস্ট। ২৩ মিনিটে তার পাসেই লক্ষ্যভেদ করেন ডিয়েগো জোতা। লুইস দিয়াজের পাসে ৩৯ মিনিটে নিজেই জালের দেখা পান ব্র্যাডলি।
বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি কিকে গোল পেতে ব্যর্থ হন ডারউইন নুনেজ। বল পোস্টের ডানপাশে আঘাত লেগে ফেরে। ফুটবলের পরিসংখ্যান লিপিবদ্ধ রাখার জন্য ২০০৩ সাল থেকে কার্যক্রম আরম্ভ করে অপ্টা। সংস্থাটির রেকর্ড বই বলছে, ইতিহাসের প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো ম্যাচে পেনাল্টি কিক নিয়ে চারবার পোস্টে বল লাগানো একমাত্র খেলোয়াড় নুনেজ।

৬৫ মিনিটে ব্র্যাডলির ক্রসে বল নিয়ে হেডে বল জালে জড়ান ডমিনিক সোবোসজলাই। চেলসির হয়ে ৭১ মিনিটে ব্যবধান কমান ক্রিস্টোফার এনকুনকু। ডান পায়ের শটে ৭৯ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেক ঠোকেন দিয়াজ।

Reneta

ইতিহাদ স্টেডিয়ামে জন্মদিনে জোড়া গোলের দেখা পান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেজ। ১৬ ও ২২ মিনিটে নিশানাভেদ করে ম্যানসিটিকে দুই গোলের লিড পাইয়ে দেন। বিরতির পর ৪৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেন রদ্রি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্নলির হয়ে একমাত্র গোলটি করেন আমীন আল দাখিল।

ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে কষ্টার্জিত জয় পায় বার্সা। ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ভিটর রোক। মিনিট চারেক পর রোককে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উনাই গার্সিয়া। দশজনের দল নিয়ে ম্যাচে ফিরতে পারেনি ওসাসুনা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটের গোলে ঘরের মাঠে জিতেছে অ্যাটলেটিকো। সিভিটাস মেট্রোপলিটানোতে ৩৫ মিনিটে স্বাগতিকদের লিড পাইয়ে দেন রিনিল্ডো। সাত মিনিট পর রায়ো ভ্যালেকানোকে সমতায় ফেরান আলভারো গার্সিয়া। গ্রিজম্যানের ক্রসে ৯০ মিনিটের মাথায় ডান পায়ের শটে মেমফিস ডিপাই বল জালে ঢুকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদইপিএলইলিশপ্রিমিয়ার লিগবার্সেলোনাম্যানচেস্টার সিটিম্যানসিটিলা লিগালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হল ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ২০২৬’

মে ২৩, ২০২৬

রামিসা হত্যা মামলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার

মে ২৩, ২০২৬
বিসিবি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৬ জন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT