চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই দুর্দান্ত এনজো ফের্নান্দেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল খেলোয়াড় এনজো ফের্নান্দেজ বলের দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালীন মৌসুমের শেষ দিনে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে রেকর্ড মূল্যে এনজো ফের্নান্দেজকে দলে টেনেছিল চেলসি। প্রিমিয়ার লিগে শুক্রবার রাতেই অভিষেক হয়েছে মেসির জাতীয় দল সতীর্থের। ফুলহামের বিপক্ষে ম্যাচে নিজের জাত চেনালেন ১২১ মিলিয়ন ইউরোতে ব্লুজ ডেরায় আসা আর্জেন্টাইন তারকা।

প্রিমিয়ার লিগের রাউন্ড-২২’র ম্যাচে ঘরের মাঠে ফুলহামের সঙ্গে গোল শূণ্য ড্র করেছে চেলসি। এই ড্রয়ে ২১ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট টেবিলের ৯ নম্বরে এসেছে স্টামফোর্ড ব্রিজের দলটি। অন্যদিকে পয়েন্ট তালিকার ৬ নম্বরে উঠে এসেছে ফুলহাম।

দল জয় না পেলেও এদিন আলো ছড়িয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। গ্রাহাম পটারের শুরুর একাদশে জায়গা পেয়ে খেলেছেন পুরো ৯০ মিনিট। করেছেন ম্যাচজুড়ে সর্বোচ্চ সফল ৬টি ট্যাকল ও তিনটি ড্রিবল। দুর্দান্ত পারফর্মে ৭.৭ রেটিং পয়েন্ট অর্জন করে হয়েছেন ম্যাচ সেরা।

Banglabid

প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিলেন চেলসি খেলোযাড়রা। তাদের মধ্যে অন্যতম ছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শূণ্য সমতায় প্রান্ত বদল করতে হয় ব্লুজদের।

দ্বিতীয়ার্ধেও দারুণ ছন্দে ছিলেন এনজো। গোলবারেও নিয়েছেন শট। জালের ঠিকানা খুঁজে না পাওয়া অভিষেকটা ষোলকলায় পূর্ণ হলো না কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান তারকার।

ম্যাচজুড়ে বল দখলে দাপট দেখালেও জালের দেখা পেতে মরিয়া ছিল চেলসি। এসেছিল কয়েকবার এগিয়ে যাবার সুযোগ। ফুলহামের রক্ষণ দৃঢ়তায় হাভার্টজ-ফোফানারা সুযোগ কাজে না লাগাতে পারায় শেষ বাঁশি বেজেছিল গোল শূণ্য সমতায়।

Reneta

ম্যাচ না জিতলেও দলের পারফর্মে সন্তুষ্ট ব্লুজ কোচ গ্রাহাম পটার। বলেছেন, ‘আমার মনে হয় এখানে ইতিবাচক অনেক কিছুই আছে। সমর্থকেরা ম্যাচের শুরু থেকে আমাদের সাহায্য করেছে। আমার মনে হয়, আমরা যথেষ্ট সুযোগ তৈরির মতো আক্রমণাত্মক ফুটবল খেলতে পারিনি, যা আমাদের প্রয়োজন ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনজোচেলসিপ্রিমিয়ার লিগফুলহামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে বাংলা পৌঁছে দেওয়ার উপায় কী

পরবর্তী

সপরিবারে জয়সালমির গেলেন হবু কনে কিয়ারা

পরবর্তী
জয়সালমির সঙ্গে কিয়ারা, হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপরিবারে জয়সালমির গেলেন হবু কনে কিয়ারা

শাহিন আফ্রিদি ও শহিদ আফ্রিদি পরিবারের সদস্যরা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহিন আফ্রিদি এখন শহিদ আফ্রিদির জামাই

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT