চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশকে রেলের আওতায় আনা হবে: রেলপথ মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A

ট্রেনের যাত্রীদের জন্য সেবার মান বৃদ্ধি করে রেলকে একটি নিরাপদ পরিবহনে পরিণত করা হবে উল্লেখ করে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, নতুন রেলপথ নির্মাণ করে সারা বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি রাজবাড়ীর পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে রেলপথ মন্ত্রণালয়। ইতোমধ্যে এই চক্রের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই অভিযান অব্যাহত থাকবে। আসন্ন ঈদযাত্রায় ট্রেনের টিকিট প্রাপ্তিতে সমস্যা হবে না, সকলে স্বস্তিতে টিকিট পাবে। ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সাথে ‘সহজ’ ডটকম, রেলের কর্মচারীসহ অসাধু কিছু কর্মকর্তারা জড়িত বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির সময় রেলপথ ধ্বংস করা হয়েছিল। এখন রেলে আগুন দিয়ে রেলপথকে ধ্বংস করতে চায় বিএনপি। ট্রেনে যাত্রীদের জন্য খাবারের মান উন্নয়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন রেল পথ নির্মাণরেলপথ মন্ত্রীরেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬

২০৩০ সালের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT