চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতেও স্পিনিং উইকেট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টি-টুয়েন্টি হল রানের খেলা। চার-ছক্কা দেখার জন্যই মাঠে আসেন দর্শক। বাংলাদেশের মাঠে চিত্রটা ভিন্ন। বরাবরই দেখা মেলে স্পিনিং উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না।

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরের স্পিনিং উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের ছকে চট্টগ্রামেও হচ্ছে স্পিনিং উইকেট। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের মন্থর উইকেটেই সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের সহায়তা ছিল। তাতে মাঝারি পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিল তামিম ইকবালের দল। পরের ম্যাচে উইকেট বদলায়। স্পোর্টিং উইকেট পেয়ে ইংলিশরা তোলে তিনশর বেশি রান। বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া হয় স্বাগতিকদের।

অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় স্পোর্টিং উইকেটে খেলা ছিল দলীয় পরিকল্পনার অংশ। কিন্তু ম্যাচ হারের পর ভাবনার পরিবর্তন আসে দ্রুতই। প্রতিপক্ষকে সহজে ব্যাটিং করার উইকেট দিলে সেটি যে বাংলাদেশের জন্যই হুমকি, সেটি প্রমাণিত হয়। ফলে ভাবনায় আসে বদল।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের উইকেট ছিল মন্থর। তাতে সাকিব আল হাসান, তাইজুল ইসলাম জ্বলে ওঠেন। মাঝারি পুঁজি নিয়েও ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে বাংলাদেশ পায় স্বস্তির জয়।

একই ফর্মুলায় টি-টুয়েন্টির রেসিপি তৈরি করছে বাংলাদেশ। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ তো রয়েছেনই, স্কোয়াডে বাঁহাতি স্পিনার তিনজন। সাকিব থাকবেন, নাসুম আহমেদ কিংবা তানভির ইসলাম হতে পারেন বাঁহাতি স্পিনে দ্বিতীয় অপশন।

Reneta

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। এবার ভিন্নতা থাকছে। উইকেট নিয়ে সফরকারীদেরও ধন্দে ফেলা হয়নি। সারাদিন খোলা রেখে রোদ লাগানো হয়েছে বৃহস্পতিবারের ম্যাচের উইকেটে।

উইকেট দেখে ইংল্যান্ড দলের পেসার ক্রিস ওকস সংবাদ সম্মেলনে জানালেন স্পিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে তার আগে বলে গেছেন, ‘দুই দিন আগে ওয়ানডেতে যা দেখেছি। আমার মনে হয় একই উইকেটেই খেলছি। ফলে দুই দিনে বদলানো যাবে না। একই হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইকেটওকসচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT