চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের ১৪৮*, হায়দরাবাদে বড় লিডের পথে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

হায়দারবাদ টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে দাপট দেখিয়ে শেষ করেছিল ভারত। তৃতীয় দিনে নিজেদের ইনিংস অবশ্য বেশিদূর টানতে পারেনি স্বাগতিক দলটি। সেঞ্চুরি পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়েই ফিরে গেছেন জাদেজা। তবে তৃতীয় দিন শেষে চালকের আসনে ইংল্যান্ড। অলি পোপের সেঞ্চুরিতে ১২৬ রানের লিড নিয়ে দিন শেষ করেছে তারা।

রাজীব গান্ধী স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৪২১ রান। তৃতীয় দিন ব্যাটে নেমে ১৫ রান যোগ করেই ৪৩৬ রানে গুটিয়ে যায় ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৬ উইকেটে ৩১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।

৮১ রানে দ্বিতীয় দিন শেষ করা জাদেজা এদিন ব্যাটে নেমে নিজের নামের সাথে কেবল ৬ রান যোগ করেন। ৪৩৬ রানে ফিরে যান রুটের শিকার হয়ে। এরপর আর কোনো রান যোগ করতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যায় সেখানেই। জাদেজাকে সঙ্গ দেয়া অক্ষর প্যাটেল করেন ১০০ বলে ৪৪ রান।

এদিন ইংলিশদের হয়ে উইকেট তিনটি নেন জো রুট ও রেহান আহমেদ। রুট নেন দুটি আর রেহান একটি।

১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৪৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি ফিরে যান ৩৩ বলে ৩১ রান করে। দলীয় ১১৩ রানে ফিরে যান বেন ডাকেট। ৫২ বলে ৪৭ রান করেন তিনি।

তিনে নামা অলি পোপ একপ্রান্ত আগলে রাখলেও এরপর একে একে ফিরে যান জো রুট (২), জনি বেয়ারস্টো (১০), বেন স্টোকস (৬) ও বেন ফোকস ৩৪ রান করে। অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেছেন পোপ। শেষ অবধি রেহান আহমেদকে নিয়ে দিন শেষ করেন তিনি। তৃতীয় দিনে ১৪৮ রানে পোপ ও ১৬ রানে রেহান ব্যাটে নামবেন।

Reneta

ভারতের হয়ে এদিন বুমরাহ ও অশ্বিন নেন দুটি করে উইকেট। এছাড়া জাদেজা ও অক্ষর প্যাটেল নেন একটি করে।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজাজেদাভারতভারত-ইংল্যান্ড সিরিজরোহিতলিড স্পোর্টসশ্রেয়াস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এআই প্রযুক্তির গ্যালাক্সি এস২৪ আলট্রার অগ্রিম বুকিং শুরু 

পরবর্তী

শিক্ষককে মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পরবর্তী

শিক্ষককে মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাবনা ও শেখ হাসিনার জিরো টলারেন্স

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT