চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-ইংল্যান্ড টেস্টে থাকবে হেলমেট ক্যামেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আজ থেকে এজবাস্টনে শুরু হতে যাওয়া ভারত ও ইংল্যান্ডের টেস্টে ব্যবহার করা হবে হেলমেট ক্যামেরা। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এই প্রযুক্তির ব্যবহার হতে যাচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানোর বিষয়টি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে ইংলিশ ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে।

স্কাই স্পোর্টসের সিনিয়র প্রডিউসার রোবিন রিভ বলেছেন, এই পদক্ষেপ শুধু বোর্ডই নয়, ইংল্যান্ডের অধিনায়ক ও কোচও অনুমোদন দিয়েছেন। ওলি পোপ এটা নিয়ে ট্রায়াল দিয়েছেন এবং তার হেলমেটে ক্যামেরা থাকবে, এটায় তিনি খুশি। তবে ভারতীয় শর্ট লেগ ফিল্ডারের হেলমেটেও ক্যামেরা থাকবে কি না তা জানা যায়নি।

ভারত-ইংল্যান্ড টেস্টের মূল সম্প্রচারে থাকা স্কাই স্পোর্টস প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে হেলমেট ক্যামেরার নতুনত্ব যুক্ত করছে। স্কাই স্পোর্টস বলেছে, হেলমেট ক্যামেরা টেস্ট চলাকালীন দর্শকদের মাঝে ঘটনাপ্রবাহের একটি অনন্য দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম হবে।

এই বিষয়ে গবেষণা করার পর স্কাই স্পোর্টস এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শর্ট লেগ ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানটাই পরীক্ষামূলক প্রয়োগের জন্য সেরা বিকল্প। যদি এটি সফলতার মুখ দেখে, সম্ভবত আমরা অন্যদের (ফিল্ডারদের হেলমেটে) ব্যবহারের চেষ্টা করা হবে বলেও তারা জানিয়েছে।

গত গ্রীষ্ম মৌসুমে দ্য হান্ড্রেড টুর্নামেন্টজুড়ে হেলমেট ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। ২৩০ গ্রাম ওজনের এই হেলমেট ক্যামেরার ডিভাইসগুলোতে রয়েছে ফুল এইচডি 1080i/50 রেজুলেশন , রিসিভার থেকে HD-SDI আউটপুট ও ইমেজ স্ট্যাবিলাইজেশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড-ভারত টেস্টএজবাস্টনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT