চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ৫-০তে হারতে পারে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
England cricket player in training gear with arms crossed outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ইংল্যান্ড নতুন বছরের জানুয়ারিতে পাঁচটি টেস্ট খেলতে ভারতে যাবে। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম ম্যাচ শুরু। সফরের জন্য সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি নিয়ে মাত্র তিন দিন আগে ভারতে যেতে চায় বেন স্টোকসের দল। যে কারণে ভারতে ৫-০ ব্যবধানে হারবে ইংল্যান্ড, মনে করছেন ইংলিশদের সাবেক পেসার স্টিভ হার্মিসন।

ভারতে সাদা পোশাকের সবশেষ দুই সিরিজে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছিল থ্রি লায়ন্স দলটি। ৪৫ বর্ষী হার্মিসন ইংল্যান্ডের পরিকল্পনা দেখে হোয়াইটওয়াশ হওয়ার যোগ্যই মনে করছেন, ‘যদি ইংল্যান্ড তিন দিন আগে যায়, তাদের ৫-০তে হার প্রাপ্য হবে। সত্যিই তারা করবে। আমি একজন বুড়ো মানুষ, তারা এটাই বলতে চাইবে। সময়ের পরিবর্তন হয়েছে, খেলার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলি প্রস্তুতির কোনো পরিবর্তন হয়নি।’

‘প্রস্তুতির ঘাটতি রেখে ভারতে যেতে পারেন না। প্রকৃতপক্ষে বেশি প্রস্তুতি নিয়েও যেতে পারবেন না। প্রস্তুতির জন্য ছয় সপ্তাহ আগে যেতে পারেন, কিন্তু প্রথম টেস্টের জন্য আপনি এখনও প্রস্তুত হননি।’

ভারতে জয় পাওয়া দলের কথা টেনে হার্মিসন বলেছেন, ‘২০১২ সালে যে দলটি জিতেছিল, সেই পিটারসেন, স্ট্রাউস, কুক, তারা যখন জানবেন ইংল্যান্ড তিন দিন আগে ভারতে যাচ্ছে, তারা কী ভাববেন সেটা জানতে চাই। আমার মনে হয় তারা আপনার সিদ্ধান্ত জেনে হাসবেন।’

অ্যাশেজের কথা টেনে ডানহাতি সাবেক পেসার বলেছেন, ‘আমি তাদের নতুন ধরণ ভালোবাসি, স্টোকস-ম্যাককালাম তারা যা করছেন, তা আমার ভালো লাগে। কিন্তু আমি দুঃখিত, মাত্র তিন দিন আগে যাওয়া, অ্যাশেজ হলে আপনি সেটা করতেনই না।’

ট্যাগ: আইসিসিইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপভারতম্যাককালামলিড স্পোর্টসস্টোকসহায়দরাবাদহার্মিসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির দেশ অচলের কর্মসূচি আমলে নিচ্ছি না : ডিবি প্রধান

পরবর্তী

রাজধানীতে জোরালো নির্বাচনী প্রচারে নেই জাতীয় পার্টি

পরবর্তী
Bangladeshi voters at a polling station during election campaign. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে জোরালো নির্বাচনী প্রচারে নেই জাতীয় পার্টি

শেখ হাসিনা নির্বাচনী ভাষণে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ অক্টোবরের হামলাকারীদের খুঁজে শাস্তির আওতায় আনা হবে: শেখ হাসিনা

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT