ক্রিকেট

বিপিএল মাতানো হৃদয় ইংল্যান্ড সিরিজের দলে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের শান্তর ব্যাটে রান ছুটছে, খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় শান্ত ব্যাট হাতে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিলেট স্ট্রাইকার্সের ওপেনার তৌহিদ হৃদয় বিপিএল মাতিয়ে জায়গা পেলেন বাংলাদেশের ওয়ানডে দলে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি চৌধুরী, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান। চোট কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি প্রথম দুটি ওয়ানডের দল ঘোষণা করেছে। ২৪ ফেব্রুয়ারি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ১, ৩, ৬ মার্চ হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ৯, ১২, ১৪ মার্চ তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ইংলিশদের বিপক্ষে লড়বে টাইগাররা।

বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন হৃদয়। টি-টুয়েন্টি দলে তার ডাক পাওয়া অনুমেয় ছিল। প্রতিভা বিচারে ওয়ানডে দলেও সুযোগ দেয়া হল এ তরুণকে। এবার টি-টুয়েন্টি আসরটিতে ১৩ ম্যাচে ৪০৩ রান করেন ৫টি ফিফটিতে।

বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

বিষয়:টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ বিসিবি হৃদয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…