চুয়াডাঙ্গা

সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, প্রচণ্ড গরমে যাত্রীদের দুর্ভোগ

সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীরা দুর্ভোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরদাঁড়ি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, ট্রেনের পাশে অনেক মানুষ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাঝপথে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

আজ ১৭ এপ্রিল বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ২ কিলোমিটার দূরে পাঁচফোকট নামক স্থানে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

ট্রেনের লোকো মাষ্টার জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই ট্রেনটির ইঞ্জিন পাওয়ার পাচ্ছে না। ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি সাময়িক বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন আসলেই, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

চুয়াডাঙ্গা স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। দ্রুত চালু করার চেষ্টা চলছে। তবে, ষ্টেশনে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়:যাত্রীদের দুর্ভোগ সাগরদাঁড়ি এক্সপ্রেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…