বাংলাদেশ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী

ছবি: সংগৃহীত

ঠান্ডা ও ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকবাল হাসান মাহমুদ তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মন্ত্রী বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বিষয়:ইকবাল হাসান মাহমুদ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…