চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপ্তি

সাজিদ হোসেন সাজিদ হোসেন
১০:২০ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২৩
জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
শিল্পকর্ম দেখছেন দর্শক, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিল্প হোক উন্নত মননের সোপান’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেষ হলো ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৩’।

মঙ্গলবার ৭ মার্চ সন্ধ্যা ৭টায় সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর আয়োজন শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করে।

বিভাগ সূত্রে জানা যায়, বার্ষিক এই প্রদর্শনীতে ১৬০ শিক্ষার্থীর প্রায় ৩০০ শিল্পকর্ম স্থান পায়। তিন ক্যাটেগরিতে প্রদর্শনীতে মোট পুরস্কার ছিল ২০ টি। প্রদর্শনীতে শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ পুরস্কার এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র তিনটি আলাদা ডিসিপ্লিনের জন্য তিনটি ক্যাটাগরিতে ‘মাধ্যম শ্রেষ্ঠ’ পুরস্কার দেওয়া হয়েছে। সেই সাথে দেশের প্রথিতযশা প্রয়াত কয়েকজন চারুশিল্পীর নামে ‘স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়।

Banglabid

মঙ্গলবার বিকালে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, করোনার পর দীর্ঘদিন আমাদের কোনো বার্ষিক প্রদর্শনী হয়নি। সপ্তাহব্যাপী এই বার্ষিক প্রদর্শনীর মাধ্যমে খরা কেটেছে। এছাড়া প্রথমবারের মতো শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষকরাও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই আয়োজনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।

এর আগে গত ১ মার্চ সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু তাহের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুস সোবাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT