চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেজবাহর নতুন গানে যাত্রা করলো সংগীতের নতুন প্লাটফর্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

প্রতিভাবান শিল্পীদের মেধাকে যথাযথভাবে মূল্যায়ন ও গানের পৃষ্ঠপোষকতা করতে যাত্রা শুরু করলো সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘এক্সসেপশন এন্টারটেনমেন্ট’।

আর এই প্ল্যাটফর্মের ‘কী মায়া’ শিরোনামে প্রথম গানটি করেছেন এ সময়ের প্রতিভাবান শিল্পী মেজবাহ বাপ্পী, যিনি চ্যানেল আই সেরাকণ্ঠ ও পশ্চিমবঙ্গের সারেগামা’র মঞ্চ দিয়ে পরিচিতি পেয়েছেন।

রাজধানীর উত্তরার ক্যাফে ইট এন্ড মিট মিউজিক লাউঞ্জে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ‘কী মায়া’ গানটি প্রকাশের মাধ্যমে ‘এক্সসেপশন এন্টারটেনমেন্ট’র শুভ সূচনা হয়।

এ উপলক্ষে সেখানে মেজবাহ বাপ্পীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘এক্সসেপশন এন্টারটেনমেন্ট’র চেয়ারম্যান নাসরিন জাহান নাজ, সংগীত তারকা তানজীব সারোয়ার, সাব্বির জামান, ঈশিকা, পারভেজ, নাহিদ হাসান, তরিক মৃধাসহ এই প্রজন্মের শিল্পীরা।

‘এক্সসেপশন এন্টারটেনমেন্ট’র চেয়ারম্যান নাসরিন জাহান নাজ বলেন, ‘‘ব্যবসায়ী হলেও আমি সংগীতকে ভীষণভাবে ভালোবাসি। কেউ গান করলে তাকে অনুপ্রাণিত করি। এ কারণে আমাদের সংগীতকে এগিয়ে নিতে কিছু করার উদ্যোগ নিয়েছি। সেই চাওয়া থেকে এই প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছি।’’

তিনি বলেন, ‘‘এখন থেকে নিয়মিত নতুন নতুন শিল্পীদের গানের জন্য সুযোগ দেয়া হবে। আগামীতে শিশু-কিশোরদের নিয়ে একটি গানের রিয়্যালিটি শো করার ইচ্ছে রয়েছে। আশা করছি, বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে আমাদের এই প্ল্যাটফর্ম কিছুটা হলেও সহায়ক হবে।’’

Reneta

গানের পাশাপাশি মেজবাহ বাপ্পী নিজেও এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। তিনি বলেন, মফঃস্বল থেকে আমি নিজেও ঢাকা এসে প্রতিষ্ঠা পেতে স্ট্রাগল করেছি। বেশীরভাগ শিল্পীরা এই পরিস্থিতিতে পড়ে। অনেকে হতাশ হয়ে দিশেহারা হয়ে যায়। আমরা সত্যিকারের মেধার মূলায়্যন করতে চাই। তাদের ভালো গানগুলোতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

মেজবাহ বাপ্পীর ‘কী মায়া’ গানের সুর ও কণ্ঠ তার নিজেরই। এর কথা লিখেছেন তার বাপ্পীর স্ত্রী সিলভিয়া পারভেজ, এবং সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ। গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন সোহেল মণ্ডল এবং মাহমিদ তৃণা।

এই প্ল্যাটফর্ম থেকে শিল্পী তানজীব সারোয়ারের নতুন একটি গান প্রকাশ হবে আসন্ন ঈদে। তিনি বলেন, নতুন এই গানটি অনেক আগেই রেডি করে রেখেছিলাম। ঈদে আপনারা গানটি ‘এক্সসেপশন এন্টারটেনমেন্ট’ থেকে শুনতে পারবেন। এই মিউজিক প্ল্যাটফর্ম লঞ্চ করাটা আমাদের জন্য দারুণ সুখবর। আশা করবো, গান প্রেমীদের জন্য ভালো গান উপহার দেবে প্ল্যাটফর্মটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এক্সসেপশন এন্টারটেনমেতানজীব সারোয়ারমেজবাহ বাপ্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT