দেশের প্রান্তিক পর্যায়ের বিপুল সংখ্যক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কার্যকর উপায় হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রবাসী চিকিৎসকদের সংগঠন প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমিয়া- পিএইচএ’র সম্মেলনে যোগ দেওয়া চিকিৎসকরা চ্যানেল আইকে বলছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগগুলোতে দেশের কোন অংশের কত মানুষ আক্রান্ত হতে পারেন তা আগাম সনাক্ত করার মাধ্যমে রোগের প্রকোপ কমানো সম্ভব।






