চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেতে সৌম্য-সাইফদের দরকার ২১২ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। ফাইনালের দৌড়ে প্রতিপক্ষ পায় ভারতকে। সেমিতে সাকিব-রাকিবুলদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে থামিয়েছে স্বল্প রানে। জয়ের জন্য সৌম্য-সাইফদের প্রয়োজন ২১২ রান।

কলম্বোতে টসে জিতে ভারত ‘এ’ দলকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। পেসার-স্পিনারদের দুর্দান্ত পারফর্মে ৪৯.১ ওভারে সবকটি উইকেট তুলে নেয়। ভারত সংগ্রহ পায় ২১১ রানের।

ব্যাটে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। রান তোলার গতিও ছিল স্বাভাবিক। অষ্টম ওভারের শেষ বলে দলীয় ২৯ রানে সাই সুদর্শনকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তানজিম হাসান সাকিব। ২৪ বলে ২১ রান করে যান তিনি।

১৪.৪ ওভারে দলীয় ৪৭ রানে রাকিবুলের বলে স্টাম্পিংয়ের শিকার হন জসি। রিপ্লেতে দেখা যায় ভারতীয় ব্যাটারের ব্যাট হাওয়ায় ভাসা অবস্থায় স্টাম্প ভেঙেছেন উইকেটরক্ষক আকবর আলী। টিভি আম্পায়ার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে প্রথমে লাল সংকেত দেখালেও এক মিনিট পর সবুজ সংকেত দেখান। সেযাত্রায় হতাশ হতে হয় টাইগারদের।

পরে দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ রান তোলেন অভিষেক শর্মা ও নিকিন জসি। ১৮.১ ওভারে ৭৫ রানে সাইফ হাসান ফেরান জসিকে। ২৯ বলে ১৭ রান করে যান তিনি।

পরের ওভারে রাকিবুলের শিকার হন অভিষেক। ৬৩ বলে ৩৪ রান করে ধরা দেন সাকিবের হাতে। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ভারত। একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক যশ ধুল। তার ফিফটিতে ২১১ রানের সংগ্রহ পায় ভারত। ৮৫ বলে ৬৬ রান করে রিপন মণ্ডলের শিকার হয়ে ফেরেন যশ।

Reneta

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। সাইফ হাসান, সৌম্য সরকার ও রিপন মণ্ডল নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং এশিয়া কাপতানজিমবাংলাদেশ ‘এ’ দলভারত ‘এ’ দলরাকিবুলসাইফসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT