চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে: সম্মিলিত সামাজিক আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A

‘দেশে গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি দুর্বল হয়ে পড়ার ফলে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বৈষম্য মুক্ত স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা যে কোন সময়ের চেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে। মূলত রাজনৈতিক দল সমুহের উদাসীনতা ও ক্ষমতাকেন্দ্রীক অসার চিন্তার ফসল হিসেবে ধর্মান্ধ অপশক্তি সুযোগ নিচ্ছে দীর্ঘ সময় থেকে।’

আজ শনিবার (২০ এপ্রিল) বিকাল তিনটায় সম্মিলিত সামাজিক আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এসব কথা বলেন।

সালেহ আহমেদ বলেন, সাধারণ মানুষের দারিদ্রতা, বঞ্চনা ও লুটেরা পুঁজির করালগ্রাস থেকে মানুষ বিবেচনাহীন হয়ে ধর্মান্ধতায় ঝুঁকছে বলে আমাদের ধারণা। জনমন থেকে নেতিবাচক রাজনীতি দূর করতে না পারলে অদূর ভবিষ্যতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গড়ে উঠা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সমুহ কারণ হয়ে উঠতে পারে। আমরা মনে করি, ক্ষমতাসীন রাজনৈতিক দলের পাশাপাশি গণতন্ত্রমনা সকল শক্তির জাতীয় অগ্রযাত্রার কৌশল সুস্পষ্ট করা এবং দেশবাসীকে অবহিত করা উচিৎ।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতাকে সামনে রেখে জঙ্গিবাদ ও ধর্মান্ধতা মোকাবিলা এবং সমাজের লুটেরা, মাদকের সিন্ডিকেট, অর্থপাচার, লুন্ঠন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতীয় বিবেক জাগিয়ে তুলতে হবে। দেশে আইনের শাসন ও বিচার ব্যবস্থার দূর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে মাদকের সিন্ডিকেট ও সমাজের কতিপয় দুষ্ট প্রকৃতির মানুষের ছত্রছায়ায় কিশোর অপরাধ ভয়ংকরী রুপ নিয়েছে, ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোথাও কিছু পদক্ষেপের কথা শুনা গেলেও মোটাদাগে এই সকল অপশক্তির বড়ো অংশ এখনো ধরা-ছোঁয়ার বাইরে। আমরা সকল প্রকার দুষ্কৃতকারী, মাফিয়া ও লুটেরা চক্রকে কঠোরভাবে প্রতিহত করার আহ্বান জানাই।

সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মনির হোসেন, স্থানীয় নেতা এডভোকেট মোস্তাক আলম টুলু, সদস্য সচিব সত্য প্রসাদ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা রূপ কুমার গুহ ঠাকুরতা, সেতারা বেগম, গোলাম সারোয়ার সম্রাট, অমল কুমার টিক্কু, তারেক রহমান প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতিসম্মিলিত সামাজিক আন্দোলনসাম্প্রদায়িক শক্তির উত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT