চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ যোগ করছেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ন ০৭, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধের আহ্বান জানানোর ছয়মাস পর নিজেই এখন সেই প্রযুক্তি এক্সে (টুইটারে) যুক্ত করছেন ইলন মাস্ক। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সএআই এর তৈরি করা বট ‘গ্রক’কে এই প্লাটফর্মের সাথে যুক্ত করেছেন তিনি। এটি ব্যবহার করতে পারবেন এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুযায়ী, টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে (টুইটার) কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই যোগ করতে যাচ্ছেন। চলতি সপ্তাহেই এক্সএআইয়ের তৈরি প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট গ্রককে এক্স এর সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।

এক্স প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা এটি কাজে লাগানোর সুযোগ পাচ্ছে। এক্সএআই জানিয়েছে, বটটির সুবিধা হচ্ছে এতে গোটা দুনিয়া সম্পর্কে এক্সের মাধ্যমে হালনাগাদকৃত সকল তথ্য রয়েছে। ফলে এটি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্লাটফর্ম যেসব প্রশ্নের উত্তর দিতে পারবে না সেগুলোরও উত্তর দিতে সক্ষম।

ছয়মাস আগে মাস্কসহ আরও কয়েকজন মানব কল্যাণের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ছয়মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। তবে, একইসময়ে তিনি তার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই কার্যক্রম শুরু করেন। ইলন মাস্কের মালিকানাধীন টেসলাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও এক্সএআই যুক্ত রয়েছে।

মূলত জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ চ্যাটজিপিটির সাথে প্রতিযোগিতায় নামতেই নিজের এআইভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বট ‘গ্রক’ চালু করেছেন ইলন মাস্ক। যা এখন এক্স গ্রাহকরাও ব্যবহার করতে পারছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আইইলন মাস্কএক্সএক্সএআইকৃত্রিম বুদ্ধিমত্তাগ্রকচ্যাটজিপিটিটুইটার
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT