আন্তর্জাতিক

নারী কর্মীকে ‘যৌন সম্পর্ক ও গর্ভধারণে বাধ্য করেছেন’ ইলন মাস্ক

ইলন মাস্কের মুখের ছবি, তিনি একটি স্যুট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্কের ছবি, তিনি একটি স্যুট পরেছেন এবং পেছনে কালো পটভূমি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

স্পেসএক্সের সিইও ইলন মাস্কের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের একজন ইন্টার্নসহ দুই কর্মচারীর সাথে যৌন সম্পর্কের অভিযোগ তোলা হয়েছে।

শুধু তাই নয়, ইন্টার্নের সাথে যৌন সম্পর্কের পর গর্ভধারণে জোর করেছেন বলেও অভিযোগ উঠেছে ইলন মাস্কের বিরুদ্ধে।

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তার প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টেসলা একটি রীতি তৈরি করেছে যা সেখানে কর্মরত নারীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্ক নিয়মিত এলএসডি, কোকেন, এক্সট্যাসি এবং কেটামিনের মতো মাদক সেবন করে তার প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাথে সম্পর্ক করেন।

এর আগে ইলন মাস্কের বিরুদ্ধে নারী কর্মীদের প্রতি যৌন হয়রানি, নারীদের তুলনায় পুরুষদের বেশি বেতন দেয়া এবং যে নারী কর্মীরা তার প্রতি অভিযোগ করেছেন তাদের বরখাস্ত করার অভিযোগ উঠেছিল।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, স্পেসএক্সে কর্মরত এক নারীকে রাতে তার বাসায় যেতে বএলন ইলন মাস্ক। পরবর্তীতে সেই নারী কৌশলে তার প্রস্তাবকে না বলেন। তবে এসব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন ইলন মাস্কের আইনজীবীরা। তারা বলেছেন, অভিযোগগুলোর বিরুদ্ধে এখনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি।

বিষয়:ইলন মাস্ক নারী কর্মী যৌন সম্পর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…