চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
ইলিয়াস কাঞ্চন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন। দলটির নাম হচ্ছে জনতার পার্টি বাংলাদেশ।

আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি নতুন দলের নাম ঘোষণা করবেন।

নিসচার ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার (ইলিয়াস কাঞ্চন) নতুন দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে দেশের সড়কের নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ইলিয়াস কাঞ্চন। ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতাও তিনি।

বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

গত কয়েক মাস ধরেই দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এবার এতে যুক্ত হলেন এই চিত্রনায়ক।

Reneta

১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি সড়কের নিরাপত্তা নিয়ে জনসাধারণকে সোচ্চার হওয়ার বার্তা দিয়ে আসছেন। গড়ে তুলেছেন সামাজিক আন্দোলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনজনতার পার্টি বাংলাদেশনিরাপদ সড়ক চাইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT