আবারো বাড়ছে বিদ্যুতের দাম। আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব পর্যায়ে গ্রাহক ভেদে প্রতি ইউনিট বিদ্যুৎ ৩৪ থেকে ৭০ পয়সা পর্যন্ত বাড়ছে। গড়ে আট দশমিক ৪৮ শতাংশ বিদ্যুৎ বিল বাড়ছে। মার্চ থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এতে মানুষের জীবনযাত্রার খরচ আরও একধাপ বাড়বে।






