কুমিল্লা

বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত

বিপর্যয়কর ঘটনা, বিদ্যুতের তার ছিঁড়ে তিনজনের মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি গ্রামীণ এলাকায় বেশ কয়েকজন মানুষ জড়ো হয়ে আছেন, কিছু পুলিশ সদস্য উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার বাংগরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন: হোসনেয়া বেগম (৬০), তারা মিয়া (৩০), রিফাত হোসেন (৮)।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। চিৎকার শুনে নানী হোসনে আরা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎতের তারে আটকে যায়। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে সেও বিদ্যুতের সাথে আটকে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:কুমিল্লা মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…