চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা নির্বাচন থেকে সরে যাবে এমন তথ্য নেই, তাদের সাথে সমঝোতা আছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
রাজনৈতিক নেতাদের বৈঠক, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে এমন তথ্য আমার কাছে নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। এখানে কোন প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি।

তিনি বলেন, আমরা বসেই আলোচনা করেছি। শুধুমাত্র আসন ভাগাভাগি নয়, বিএনপি নির্বাচন বয়কট ও প্রতিরোধের যে ডাক দিয়েছে, এটা নিয়ে নির্বাচনে আসা সমমনা দলগুলোর সবার যে ঐক্য থাকা দরকার সে বিষয়েও কথা হয়েছে।

রোববার ১৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

Banglabid

তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে আওয়ামী লীগ। আর বিএনপি ও তার দোসররা নির্বাচন বানচালে প্রতিদিন আগুন দিচ্ছে, হরতাল-অবরোধ ডাকছে। নির্বাচন বানচালে তারা যতই বাধা দিক, নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর দেশে আরব বসন্ত হবে, এমন উপাদান বাংলাদেশে নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের দিনকে বিএনপির এক নেতা পরাজয় দিবস বলছেন। পরাজয় তো বিএনপি ও জামাতের- যারা পাকিস্তানের দোসর। তারা মানুষের জন্য রাজনীতি করে না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। ষড়যন্ত্র সহিংসতা, গুপ্ত হামলা চালিয়ে নির্বাচন বানচালে তাদের রঙ্গিন খোয়াব সফল হবে না।

Reneta

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামীলীগওবায়দুল কাদেরনির্বাচনে বাঁধাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT