চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার বাস্তবায়ন নিয়ে মতভেদ থাকলে নির্বাচন হবে না: আমির খসরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
আমির খসরু সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে মতভেদ থাকলে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নেই। ভিন্নমত থাকা গণতন্ত্রেরই অংশ। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। এর বাইরে যারা কথা বলছেন, তারা শেখ হাসিনার সুরেই কথা বলছেন।

Banglabid

আমির খসরু আরও বলেন, কিছু রাজনৈতিক দল মনে করে-তাদের দাবি না মানলে তারা নির্বাচনে অংশ নেবে না। এটি অগণতান্ত্রিক অবস্থান। বিএনপি চায় দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া চলমান থাকুক। আমাদের প্রত্যাশা, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে-এর বাইরে কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ভোটাধিকার ফিরে পেতে অসংখ্য মানুষ নির্যাতিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সকলের ঐক্য থাকলেও, সকল দলে চিন্তার ঐকমত্য থাকবে না-এটাই স্বাভাবিক। তবে সিদ্ধান্ত নেবে দেশের জনগণই।

বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে, আর বাকি বিষয়গুলো সংসদের মাধ্যমে পরিবর্তন করতে হবে। যতক্ষণ না জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। ততক্ষণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

Reneta

তিনি বলেন, যারা সংস্কার বাস্তবায়ন নিয়ে নানা দাবি তুলছেন, তাদের আচরণ গণতান্ত্রিক নয়। যারা ভিন্নমত পোষণ করছেন, তারা অগণতান্ত্রিক পথে হাঁটছেন না। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনতে হবে। এর মাধ্যমেই দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীজাতীয় নির্বাচনজাতীয় প্রেসক্লাববিএনপিবিএনপির স্থায়ী কমিটির সদস্যসংস্কার বাস্তবায়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT