বাংলাদেশ

ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, কোন কম্প্রোমাইজ নেই: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করছেন একজন ব্যক্তি, পেছনে বাংলার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ও অন্য একজন ব্যক্তি আলোচনা করছেন, বাংলার পতাকা পেছনে, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারি মাসে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবেই, এটার সঙ্গে কোন কম্প্রোমাইজ নেই।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা বৈঠকে যোগ দিয়েছেন।

এর আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিশন প্রধান ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

বিষয়:প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…