স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণা মতো নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে তিনি জানিয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা ঘোষণা করেছেন, সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নানা গুজব ছড়ালেও সরকার অঙ্গীকারবদ্ধ সময়মতো ভোট আয়োজন করতে।
তিনি আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।







