চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টারে আজ বুধবার ৬ নভেম্বর আয়োজিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠান। বিশেষ এই আয়োজনে বাংলাদেশের তরুণ সমাজ এবং অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগ পান।

অনুষ্ঠানে তরুণ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এর তাৎপর্য এবং গণতন্ত্রে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্যে ছিল প্রতীকী নির্বাচন যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রিয় আমেরিকান মিষ্টান্নের পক্ষে ভোট দেন।

এছাড়া, দুটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা সরাসরি আপডেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ করেন, যা তাদের গুরুত্বপূর্ণ এই নির্বাচনের অভিজ্ঞতা নেয়ার সুযোগ দেয়।

অন্তর্বর্তীকালীন সার্জে দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া গণতন্ত্রের জীবন্ত উদাহরণ, বাংলাদেশের তরুণদের এই অভিজ্ঞতায় সম্পৃক্ত করে আমরা গণতন্ত্রের গুরুত্ব এবং নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও ভালো বোঝার সুযোগ করে দিতে চাই। আমরা আশা করি এই আয়োজন ভবিষ্যতের নেতা-নেত্রীদের অনুপ্রাণিত করবে যেন তারা তাদের নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের কণ্ঠস্বরের মূল্যায়ন করে।

এই নির্বাচন পর্যবেক্ষণ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের আন্তসাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারের প্রচেষ্টার একটি অংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকায় নির্বাচনপর্যবেক্ষণ অনুষ্ঠানযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাবাকে হারিয়েও থামেনি পথচলা, রাতে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই ২২, ২০২৬

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT