চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি ভবনের নিরাপত্তা দেখতে এসেছি: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গেছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, তফসিল ঘোষণা হবে, তাই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য আমি এসেছি। সবার সঙ্গে কথা বললাম। যেসব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা দেখতে এসেছি।

হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া দরকার, যেমন— সিকিউরিটি চেকআপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা যেগুলো আছে সেগুলো দেখা, এগুলো আমরা করছি।

তিনি বলেন, অবরোধের মধ্যে তফসিল হচ্ছে, বিরোধী দলগুলো বলছে আরো কঠোর আন্দোলনে যাবে। তবে পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি কোনো নৈরাজ্য হয় সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেজন্য যা যা দরকার সব করব।

Reneta

নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হওয়ার সম্ভাবনাকে ঘিরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবন ও আশপাশে তিন স্তরের নিরাপত্তা তৈরি করা হয়েছে।

সেখানে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের প্রবেশে কড়া সতর্কতা নেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ (বুধবার, ১৫ নভেম্বর) সন্ধ্যায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির কার্যালয় নয়াপল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে র‍্যাব ও পুলিশ এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে নির্বাচন কমিশন ভবনসহ আশপাশের এলাকা। ওই এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা।

বুধবার (১৫ নভেম্বর) ২৬-বিজিবির উপঅধিনায়ক মেজর আবরার আল মেহবুব জানান, নির্বাচন ভবনের চারপাশের সড়কে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পাশাপাশি তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশপাশেও নজর রাখছে তারা।

নির্বাচন ভবন এলাকায় সকাল আট ৮টার পর থেকে র‌্যাবের টহল দেখা গেছে। র‌্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশপথে ব্যারিকড দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচন ভবন ঘিরে পুলিশ ও বিজিবির টহল গাড়িও দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসি ভবনডিএমপি কমিশনারতফসিল ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT