রাজনীতি

‘জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত’

জনপ্রিয় রাজনীতিবিদ speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন প্রবীণ রাজনীতিবিদ বাংলায় ভাষণ দিচ্ছেন, পটভূমিতে অন্য বক্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (৪ সেপ্টেম্বর) বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তৃতাকালে এই বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন একথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরও বলেন, স্বৈরাচারি সরকারের ক্ষমতা পাকাপোক্ত রেখেছিল নির্বাচন কমিশন। অথচ তারা এখনও বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো।

ডা. জাহিদ হোসেন বলেন, জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। এ কমিশনকে কমিশনকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।

তিনি আরও বলেন, গত সরকারের সুবিধাভোগীরা এখনও দুদকে বসে আছে। নিজস্ব লোক গত সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়েছে। স্বৈরশাসকদের সব অন্যায় সামনে আনার জন্য দুদক পুনর্গঠন করুন।

বিষয়:ডা. এ জেড এম জাহিদ হোসেন নির্বাচন কমিশন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…