বিগত তিনটি জাতীয় নির্বাচনে অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিষয়ে যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এসব কর্মকর্তার সংশ্লিষ্টতা নির্বাচনে কতটা প্রভাব ফেলেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলী মনে করেন, ঢালাওভাবে বাদ না দিয়ে, সৎ যোগ্যদের সুযোগ দেয়ার পাশাপাশি ইসির তদারকি বাড়াতে হবে।







