বিদায় ঘণ্টা বাজল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের। তিনিসহ পদত্যাগ করেছেন কমিশনের বাকি চার সদস্য। তারা হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।
আজ (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১২টায় মিনিটে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় শুরু করে নির্বাচন কমিশনাররা। এসময় পদত্যাগের ঘোষণা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি বলেন, নির্বাচন যেহেতু একদলীয় ছিল সেহেতু একে প্রভাবিত করার সুযোগ নির্বাচন কমিশনের ছিলোনা।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পার হচ্ছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। ইতিমধ্যে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্দোলনের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া আইন অঙ্গনের অনেকে পদত্যাগ করেছেন।
পুলিশ, প্রশাসনসহ সবখানে ব্যাপক পরিবর্তন এসেছে। সবশেষ স্পিকার শিরীন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের বিষয়টি আলোচনায় এসেছে।
বিকালে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পদত্যাগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, কাল (বৃহস্পতিবার) জানাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।







