চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতির নানা অঙ্কে নতুন ইসির প্রথম পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এবং দেশের ৪টি উপজেলা, ৫টি পৌরসভা ও দেড়শতাধিক ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের অধীনে এটাই প্রথম নির্বাচন।

সক্ষমতা ও গ্রহণযোগ্যতা প্রমাণে বর্তমান কমিশনের জন্য কুমিল্লার ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

কুমিল্লা সিটির ভোট নিয়ে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির ভোটাররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে সদ্য সাবেক মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল ইসলাম সাক্কুর হ্যাটট্রিক বিজয় হবে, না কি প্রথমবারেই জয়ের মুকুট আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের নিশ্চিত হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ বুধবার ভোটের ফলাফল পাওয়া পর্যন্ত।

ভোটাররা বলছেন-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা তাদের নগর পিতা নির্বাচন করতে চান। এক্ষেত্রে তাদের দাবি বহিরাগত, কালো টাকা এবং ক্ষমতাসীন দলের প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন-নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে তাদের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার সব নেওয়া হয়েছে।

কুমিল্লা সিটির ভোটের সঙ্গে আজ পাঁচটি পৌরসভা, চারটি উপজেলা পরিষদ এবং দেড়শতাধিক ইউনিয়ন পরিষদের ভোটও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

নির্বাচনকে ঘিরে কেন্দ্র দখল কিংবা পেশিশক্তির ব্যবহারসহ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা যাতে ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর ৪ সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম বিতরণ করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রথমবার পুরোপুরি ইভিএমে ও দ্বিতীয় নির্বাচন আংশিক কেন্দ্র ইভিএমের মাধ্যমে হলেও এবার ১০৫টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হবে ইভিএমে।

Reneta

নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন ও পৌরসভাগুলোয় ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক হাজার ৬শর বেশি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে। নির্বাচনি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনি এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। ভোটকেন্দ্রে মালামাল পৌঁছে গেছে। ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ নির্বাচন কমিশন দেখছে না।

ইসি জানিয়েছে, ভোটগ্রহণ উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় সব ধরনের প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। শুধু যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, সেগুলোয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হাবিবুল আউয়ালকুমিল্লা সিটি করপোরেশনকুসিকনির্বাচননির্বাচন কমিশননির্বাচন কমিশন (ইসি)সিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT