চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবী আমিনুল বাদশার সহধর্মিনীর মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৪
বাংলাদেশ
A A

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী আমিনুল ইসলাম বাদশার সহধর্মিনী নীলুফা ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। নীলুফা ইসলাম ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লবের মা।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এক বিবৃতিতে বলেন, নীলুফা ইসলাম-এর মৃ্ত্যুতে এ ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষীর প্রয়াণ ঘটলো।

নীলুফা ইসলাম শুধু আমিনুল ইসলাম বাদশা-এর সহধর্মিনী নন, বরং তার রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম, ভুট্টা আন্দোলন, মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমিনুল ইসলাম বাদশা, তার প্রায় সবগুলোতেই তাকে সমানভাবে সমর্থন করেছেন নীলুফা ইসলাম। শুধু তাই নয়, নিজের সন্তানদেরকেও আদর্শ মানুষ হিসেবে গড় তুলেছেন তিনি। তার ছেলে সাবিরুল ইসলাম বিপ্লব, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এরই মধ্যে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নীলুফা ইসলাম। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত বুধবার ২৪ এপ্রিল রাত ৯টায় ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নীলুফা ইসলামের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুল ইসলাম বাদশার স্ত্রীউদীচী শিল্পীগোষ্ঠীনীলুফা ইসলামমৃত্যুশোক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬

চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT