বাংলাদেশ

পোস্টাল ভোট প্রদান দ্রুত সম্পন্নের আহ্বান নির্বাচন কমিশনের

পোস্টাল ভোট প্রদান দ্রুত সম্পন্নের আহ্বান নির্বাচন কমিশনের

ছবি: সংগৃহীত

প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট হাতে পাওয়ার পর দ্রুত ভোট প্রদান সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, ব্যালট পূরণ শেষে ভোটারদের নিকটস্থ পোস্ট অফিস অথবা ডাক বাক্সে হলুদ খামে ভোটপত্র জমা দিতে হবে।

রিটার্নিং অফিসারের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে ব্যালট পৌঁছালেই কেবল তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

নির্বাচন কমিশন আরও জানায়, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো পোস্টাল ব্যালট ভোট গণনায় গ্রহণযোগ্য হবে না। তাই ভোটারদের সময়সীমার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ভোট প্রদান ও পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিষয়:ইসি জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ নির্বাচন কমিশন পোস্টাল ভোট প্রবাসীদের ভোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…