জনপদ

নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, যেখানে হাসপাতালের নাম ও সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।

নোয়াখালীতে কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে এখনো করোনা টেস্ট শুরু করা হয়নি।

বিষয়:চাপরাশিরহাট ইউনিয়ন নোয়াখালী জেনারেল হাসপাতাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…